কুমিরের আক্রমণে জখম যুবক
দি নিউজ লায়ন ; শুক্রবার পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎই কুমিরে আক্রমণ করলে জখম হয় এক যুবক।জখম যুবকের নাম দেব কুমার হুজ্জাইত।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর অঞ্চলের গোবিন্দপুর আবাদ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোবিন্দপুর আবাদ মৌজায় ২২১ নম্বর বুথের বাসিন্দা দেব কুমার হুজ্জাইত নিজের পুকুরে এদিন সকালে জাল নিয়ে মাছ ধরতে যায়।পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎই দেব কুমার হুজ্জাইতের হাতে কুমির কামড়ে ধরে টেনে নিয়ে যেতে থাকে।
সেই সময় দেব কুমার হুজ্জাইত বাঁচার তাগিদে চিৎকার করতে থাকে এবং বাঁচার জন্য কুমিরের সঙ্গে লড়াই করতে থাকে সে।লড়াইয়ের সময় কুমিরের আক্রমণে দেব কুমার হুজ্জাইতের মাথা ও হাত জখম হয়।এরপর সে কোন রকম কুমিরের হাত ছেড়ে পুকুর থেকে ডাঙায় উঠে এসে ঞ্জান হারিয়ে ফেলে।তার পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে এবং জখম দেব কুমার হুজ্জাইতকে উদ্ধার করে পাথর প্রতিমা মাধবনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের বনকমীর্রা।পাম্প মেশিন বসিয়ে পুকুরে জল ছেঁচে ফেলা হচ্ছে।পাশাপাশি এদিন সন্ধ্যা পর্যন্ত পুকুরে জাল টানা হয় কুমিরটিকে।তবে এখনও পর্যন্ত কুমিরের দেখা পাওয়া যায়নি।
গ্রামবাসীদের অভিযোগ পুকুরের পাশে কার্জনকীট নদী।কখন এই নদী থেকে হয়তো কুমিরটি পুকুরে চলে এসেছে।তবে পুকুরে কুমিরের আক্রমণে আতঙ্কিত গ্রামবাসীরা।বন দফতর জানান পুকুরে জাল ফেলে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে এক যুবক জখম।জখম যুবক হাসপাতালে চিকিৎসাধীন।তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment